বাংলাদেশি শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার জালান আমপাং-জালান জেলাটেক জংশনে গত বুধবার মাটি চাপা পড়ে নিহত হয়েছেন এক বাংলাদেশি নির্মাণশ্রমিক। তাঁর নাম জানা যায়নি। খবর বারনামার।
তিন মিটার গভীর এক গর্তে পাইপ স্থাপন করছিলেন দুই বাংলাদেশি শ্রমিক। এ সময় তাঁরা মাটি চাপা পড়েন। উদ্ধারকর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। অপরজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।