প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি শ্রমিক সংগ্রহে মালয়েশিয়া সরকার নিয়োগকারীদের জন্য দুটি অনলাইন সিস্টেম চালু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলভি ইব্রাহিম বলেন, সিস্টেমগুলো হলো ফরেন ওয়ার্কার অ্যাপ্লিকেশন সিস্টেম (এসপিপিএ) ও ইন্টিগ্রেটেড ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট সিস্টেম (ইপিপিএএক্স)। ইপিপিএএক্স বাংলাদেশ ছাড়া সব দেশের শ্রমিকদের নেওয়ার জন্য এবং এসপিপিএ শুধু বাংলাদেশি শ্রমিকদের জন্য। মধ্যস্থতাকারী বা দালালদের খপ্পর এড়াতে দেশটির সরকার সিস্টেম দুটি চালু করেছে। এর ফলে শ্রমিক নিয়োগে খরচ ও সময় দুই-ই বাঁচবে। পাশাপাশি এতে করে অভিবাসী শ্রমিকদের হয়রানি ও পাচারের ঘটনাও কমাবে।