প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে আরও কঠোর সাজা দাবি করে করা রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দুবাইয়ের আপিল আদালত। ওই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকায় এক বাংলাদেশিকে হত্যার চেষ্টা করেছিলেন তিনি। সবজি কাটার চাকু দিয়ে তিনি ওই ব্যক্তিকে দুবার ছুরিকাঘাত করেন। গত বছর ৩১ আগস্ট আল-রাফা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুবাইয়ের একটি ফৌজদারি আদালত ৪২ বছর বয়সী ওই বাংলাদেশিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। নিম্ন আদালতের এ রায় বহাল রাখেন উচ্চ আদালত। কর্তৃপক্ষ জানিয়েছে, সাজার মেয়াদ শেষে ওই বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হবে। দ্য ন্যাশনাল