বাংলাদেশি হত্যার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি ও বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মাহাদিপুর বিওপিতে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে নিরীহ নাগরিকদের হত্যার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজিবি রাজশাহী সেক্টর সূত্র জানায়, বেলা ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, শারীরিক নির্যাতন, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র ও গোলাবারুদ পাচার, অবৈধ সীমান্ত পারাপার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। এতে সীমান্তে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতি রক্ষায় উভয় দেশের সেক্টর কমান্ডাররা সম্মত হন।