বাংলাদেশি ১৩ নারী মুম্বাইয়ে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই থেকে বাংলাদেশি ১৩ নারীকে উদ্ধারের পর তাঁদের স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ওই নারীদের মুম্বাইয়ের একটি অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার স্থান থেকে উদ্ধার করা হয়।
এনজিও রেসকিউ ফাউন্ডেশনের রাজেশ চতুর্বেদী বলেন, উদ্ধার হওয়া নারীদের অধিকাংশ নিম্নবিত্ত পরিবারের। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাঁদের ভারতে নিয়ে আসা হয়। কাউকে বলা হয় গৃহপরিচারিকার চাকরি দেওয়া হবে, কাউকে আবার বিভিন্ন বারে চাকরি দেওয়ার প্রলোভন দেখানো হয়।