বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিয়েছে নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিয়েছে।
গত শুক্রবার রাতে টেকনাফের নাফ নদী থেকে দুই দফায় ২৪ জেলেকে ধরে নিয়ে যায় নাসাকা। জেলেদের ফেরত দিতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) নাসাকার কাছে একাধিক প্রতিবাদপত্র পাঠায়। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল বোরবার সকালে জেলেদের ফেরত চেয়ে এবং পতাকা বৈঠকের জন্য তৃতীয় দফায় আরেকটি চিঠি পাঠানো হয় নাসাকার কাছে। মিয়ানমার সরকার পতাকা বৈঠক বাদ দিয়ে জেলেদের ফেরত পাঠাতে সম্মত হয়।