বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তসংলগ্ন ভারতের চেংরাবান্ধা থেকে গত শনিবার ভোরে বাংলাদেশি নাগরিক আবদুল লতিফকে (২৮) আটক করেছে বিএসএফ। তিনি উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের আজগর আলীর ছেলে।
জানা গেছে, একদল গরু ব্যবসায়ী ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ টহল দলের সদস্যদের ধাওয়ার শিকার হয়। এতে আহত হন লতিফ।