বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে জিয়াউর রহমান নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জিয়াউর মহেশপুর উপজেলার মাঠপাড়া গ্রামের কবির শেখের ছেলে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুসুমপুরের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল কাদের প্রথম আলো ডটকমকে বলেন, জিয়াউর রহমান আজ ভোররাতে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতে গরু আনতে যান। সীমান্তের ৬১ নম্বর পিলারের পাশ থেকে ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়ার জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।