বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার ভোরে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাঁকে আটক করে। বিজিবি সূত্র জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শালঝোর কাজিপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে আসলামুল হক (৩০) ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে গরু নিয়ে আসাছিলেন। ঘন কুয়াশার কারণে তিনি ভুল করে নোম্যান্স ল্যান্ডে ঢুকে পড়েন। ৭/৯৯২/১০ এস পিলারের কাছ থেকে বালাভুত ক্যাম্পের বিএসএফের টহল দল তাঁকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ভূরুঙ্গামারীর দিয়াডাঙ্গা কোম্পানি কমান্ডার সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে অপহূত ব্যক্তিকে ফেরত চেয়েছে।