বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। গত বুধবার উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে কাওসার আলী (২৫) নামের ওই যুবককে ধরে নিয়ে যাওয়া হয়। কাওসার পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সহিদার রহমানের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, বুধবার ভোররাতে বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতের কোচবিহার জেলায় যান কাওসার। পরে বাংলাদেশ সীমান্তে প্রবেশের সময় বিএসএফ চ্যাংড়াবান্দা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন।