বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যাঙেরবাড়ি সীমান্তের ওপারের ভারতীয় গোলাপাড়া সীমান্তে গত বুধবার রাতে এক বাংলাদেশি নাগরিককে পিঠিয়ে হত্যা করেছে ভারতীয় গ্রামবাসী। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ওই ব্যক্তি উপজেলার বুড়িমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আমিনুর ইসলাম (৩৫)। আহত ব্যক্তিও একই ইউনিয়নের ফজলুল নাউয়ার ছেলে আলম।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো, শফিউল আলম খান ভারতীয় গ্রামবাসী কর্তৃক ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার কথা নিশ্চিত করেছেন।