বাংলাদেশিকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবির ৯ ব্যাটালিয়নের উপপরিচালক মোসলেহ উদ্দিন জানান, উপজেলার শিংনগর সীমান্ত ফাঁড়ির কাছে বিজিবির মনোহরপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আকতার হোসেন ও বিএসএফের দৌলতপুর ক্যাম্পের কমান্ডার এসি মলয় কুমার দাসের মধ্যে গতকাল রোববার পতাকা বৈঠক হয়। এ সময় মাদারীপুরের তেরবাঘী গ্রামের মো. আদির খাঁর মেয়ে বিলকিসকে হস্তান্তর করা হয়। বিলকিস প্রায় দেড় বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন।