প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়ার ১২ ঘণ্টা পর নাসির উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মনোহরপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহজাহান আলী জানান, গতকাল সোমবার ভোর ছয়টার দিকে রঘুনাথপুর সীমান্তের ৪/৬ সীমান্ত পিলার-সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় নাসিরকে ধরে নিয়ে যান বিএসএফ সদস্যরা। এরপর বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। পতাকা বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএসএফ নাসিরকে ফেরত দেয়। নাসির উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাজাহারুলের ছেলে।