বাংলাদেশিকে ফেরত দেওয়ার জোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আটক বাংলাদেশি মানসিক ভারসাম্যহীন ইরা মিয়াকে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ দ্বিতীয় দফায় বৈঠক হয়েছে। গতকাল শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর তল্লাশিচৌকি এলাকায় এ বৈঠক হয়।
শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাসির উদ্দীন বলেন, বিএসএফের হাতে ৩ জানুয়ারি আটক ইরা মিয়াকে (৬০) ফেরত দিতে ৫ জানুয়ারি তল্লাশিচৌকি এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রথম দফা বৈঠক হয়। গতকাল দুপুরে একই স্থানে আবারও বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এ বৈঠকেও বাংলাদেশি ইরা মিয়াকে ফেরত দিতে জোর দাবি জানানো হয়। তবে বিএসএফ জানিয়েছে, ইরা মিয়াকে ভারতের ঊনকোটি জেলার কৈলাসহর থানায় সোপর্দ করলে পুলিশ তাঁর বিরুদ্ধে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে। এ মামলায় এখনো শুনানি হয়নি। তবে ইরা মিয়ার ডাক্তারি পরীক্ষার পর তাঁকে কৈলাসহর কারাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।