বাংলাদেশিকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েতের সুলাইবিয়া শহরে এক বাংলাদেশিকে মারধর করেছে দুর্বৃত্তরা। তিনি একটি ভ্রাম্যমাণ দোকান চালান সেখানে। দোকানের ভেতরে প্রবেশ করে তাঁকে মারধর করে নগদ টাকা এবং অনেকগুলো সিগারেটের প্যাকেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। জানা যায়, হামলাকারীরা একটি পিকআপ ভ্যানে করে এসে হামলা চালায় এবং লুটপাটের পর পালিয়ে যায়। হামলার ঘটনায় ওই বাংলাদেশি স্থানীয় থানায় মামলা করেছেন। অভিযোগের সপক্ষে চিকিৎসা প্রতিবেদন থানায় জমা দিয়েছেন। মামলার পর অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ এবং অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। আরব টাইমস