বাংলাদেশিকে হত্যার অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনের অভিবাসী আটক কেন্দ্রে এক বাংলাদেশিকে পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইরাকি নাগরিক। গত বছরের ১ ডিসেম্বর পূর্ব লন্ডনের কলেনব্রুক এলাকার অভিবাসী আটক কেন্দ্রে হামলার শিকার হন বাংলাদেশি নাগরিক তারেক চৌধুরী (৬৪)। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অভিযোগ ওঠে, ইরাকি নাগরিক জানা আসাদ ইউসুফ (৩১) তাঁকে পিটিয়ে হত্যা করেন। ইউসুফ কারাগার থেকে থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্তরাজ্যের কেন্দ্রীয় অপরাধ আদালত-ওল্ড বেইলিতে হাজির হয়ে হত্যার অভিযোগ অস্বীকার করেন। মামলাটির পরবর্তী শুনানি ২৭ এপ্রিল।

গার্ডিয়ান