বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি নাগরিকের শিরশ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে এক বাংলাদেশিকে হত্যা ও আরেকজনকে ছুরিকাঘাতে আহত করার দায়ে বৃহস্পতিবার এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। ওই ব্যক্তির নাম সুলতান আল-সাহলি। তিনি সৌদি আরবের নাগরিক।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি নাগরিক আল-সাহলি দুই বাংলাদেশির একজনকে মাথায় আঘাত ও ছুরিকাঘাতে হত্যা এবং আরেকজনকে আহত করেন। সাহলি তাঁদের মুঠোফোন ও অর্থ ছিনতাইয়ের চেষ্টা করেন।সরকারি প্রতিবেদনের ভিত্তিতে তৈরি এএফপির পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত মোট ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত বছর অন্তত ৭৬ জনের শিরশ্ছেদ করা হয়। তবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ সংখ্যা ৭৯ জন বলে জানায়। এএফপি।