বাংলাদেশিদের আর বিশেষ ফরম পূরণ করতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার ক্ষেত্রে বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের এখন থেকে আর বিশেষ ফরম পূরণ করতে হবে না। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) গত বুধবার এক নির্দেশনায় এ কথা জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে এই নির্দেশনা কার্যকর হচ্ছে। ২০০২ সাল থেকে বাংলাদেশসহ এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি এন্ট্রি-এক্সিট রেজিস্ট্রেশন সিস্টেমের (এনএসইইআরএস) আওতায় বিশেষ একটি ফরম পূরণ করতে হতো। তবে ডিএইচএসের নির্দেশনায় বলা হয়েছে, বাধ্যতামূলক নিবন্ধন-তালিকা থেকে এসব দেশের নাম বাদ দেওয়া হয়েছে।