প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষকেরা দাবি করেছেন, যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনমানের মধ্যে এখনো অনেক ফারাক রয়ে গেছে। যেমন একটি বাংলাদেশি পরিবারের গড় আয় ৮ হাজার ৯০০ পাউন্ড, যা শ্বেতাঙ্গ ব্রিটিশ পরিবারগুলোর চেয়ে যথেষ্ট কম। পাকিস্তানি পরিবারগুলোর আয় আরেকটু কম, ৮ হাজার ৭০০ পাউন্ড। এ ক্ষেত্রে আফ্রিকার কৃষ্ণাঙ্গ পরিবারগুলো যথেষ্ট পিছিয়ে। তাদের আয় ৫ হাজার ৬০০ পাউন্ড। গবেষণা প্রতিষ্ঠান রেজোল্যুশন ফাউন্ডেশনের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। তবে এতে বলা হয়েছে, পিছিয়ে থাকা এই জাতিগোষ্ঠীগুলোর আয় সম্প্রতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশি পরিবারগুলোর আয় ২০০১-০৩ সাল এবং ২০১৪-১৬ সালে ৩৮ শতাংশ বেড়েছে, যা একই সময় ব্যবধানে শ্বেতাঙ্গ পরিবারগুলোর আয় বৃদ্ধির তুলনায় প্রায় তিন গুণ বেশি। বিবিসি