বাংলাদেশিদের ইরাক ভ্রমণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশটিতে কর্মসংস্থানের জন্য বাংলাদেশের নাগরিকদের ভ্রমণ স্থগিত থাকবে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নিবিড়ভাবে ইরাকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরাকে কর্মরত লোকজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাঁদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে কাজ করছে বাগদাদে বাংলাদেশ দূতাবাস। ইরাকের চলমান সংকট, বিশেষ করে মানবিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সব ধরনের সহিংসতা ও গণহত্যার কঠোর নিন্দা জানায়। ইরাক ও সে দেশের জনগণের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করছে।