প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রসচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।রুলে ভারতের কারাগারে আটক এসব বন্দীকে দেশে ফিরিয়ে আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়। একই সঙ্গে ভারতের বিভিন্ন কারাগারে আটক এসব বন্দীর তথ্যসংবলিত প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কারাগারে আটক বন্দীদের ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার আসক রিট আবেদনটি করে।