বাংলাদেশিদের ভিসা ছাড়া প্রবেশের সুযোগ নেই: দিল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, অল্প বয়সী ও বয়স্ক বাংলাদেশিদের ভিসা ছাড়া ভারতে প্রবেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার বিবেচনা করছে—গণমাধ্যমের এ ধরনের খবর সঠিক নয়৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের পরিকল্পনা নেই৷
এদিকে অল্প বয়সী (১৮ বছরের নিচে) ও বয়স্ক (৭০ বছরের ওপরে) বাংলাদেশি নাগরিকেরা ভিসা ছাড়াই যাতে ভারতে যেতে পারেন, সে ধরনের একটি প্রস্তাব বিষয়ে আসাম সরকার ঘোর বিরোধিতা করছে৷ খবর আইএএনএস ও বিবিসির৷
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ শনিবার গুয়াহাটিতে বলেন, ভিসা ছাড়াই বাংলাদেশিদের প্রবেশের বিষয়ে প্রস্তাবটি বিবেচনার জন্য তাঁর কাছে পাঠানো হয়েছিল৷