বাংলাদেশিদের লিবিয়া ভ্রমণ এড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নাগরিকদের লিবিয়া ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওই দেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকিতে থাকা এলাকা এড়িয়ে থাকতে বলেছে মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

যেসব এলাকায় বিক্ষোভ হয় অথবা নিরাপত্তা ঝুঁকি রয়েছে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সেসব জায়গা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় চলমান সংঘর্ষ ও নিরাপত্তা ব্যবস্থার অবনতির বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্প্রতি সেখানকার বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। দূতাবাসের কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে।
স্থানান্তরিত বাংলাদেশ দূতাবাসে একটি তথ্য কেন্দ্রও খোলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। যোগাযোগের ঠিকানা:
এ এম এম আশরাফুল ইসলাম, শ্রম কাউন্সিলর
ফোন: ‍+ ২১৬৭৫৭৫০৩০০
ফোন: ‍+ ২১৬২১৯২৪২২৯
ই-মেইল: bdtripoli@yahoo. com