বাংলাদেশিদের লিবিয়ায় না যেতে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশিদের লিবিয়ায় না যেতে কঠোরভাবে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
লিবিয়ায় কয়েক বছর ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় মন্ত্রণালয় এই সতর্কতা দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ​ থাকবে