বাংলাদেশিদের সিরিয়ায় না যাওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সংঘাত এবং চরম নিরাপত্তা-সংকটের কারণে বাংলাদেশি নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সরকার। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের সিরিয়া যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার।