বাংলাদেশির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার হওয়া একটি মুঠোফোনের নিবন্ধন জাল করার অভিযোগে বাহরাইনে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গালফ ডিজিটাল নিউজের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর প্রকাশ করে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সাত পুলিশ সদস্য আহত হন।