বাংলাদেশির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যের জন্মসনদ ব্যবহার করার দায়ে মালয়েশিয়ায় একজন বাংলাদেশির দুই হাজার রিঙ্গিত জরিমানা অথবা দুই মাসের সাজা হয়েছে। আহমদ বশির নামের ওই ব্যক্তি ১৫ বছর ধরে ওই জাল সনদ ব্যবহার করার অপরাধ বিচারকের সামনে স্বীকার করেছেন। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে অভিবাসন বিভাগে নেওয়া হবে। ইতিমধ্যে জরিমানা পরিশোধ করেছেন বশির। মালয়েশিয়ার জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা ১৮ ফেব্রুয়ারি তাঁকে আটক করেন। আহমদ বশির মালয়েশীয় পরিচয়পত্রের আবেদন করার জন্য মাত রোজালি নামের আরেক ব্যক্তির জন্মসনদ ব্যবহার করেছিলেন। আহমদ বশির ১৯৯১ সালে বৈধভাবে মালয়েশিয়ায় যান এবং স্থানীয় এক নারীকে বিয়ে করেন। তাঁদের চার সন্তান এখনো পড়াশোনা করছে। বারনামা