বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় বাবু মিয়া (৩০) নামের এক বাংলাদেশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল রোববার সকাল আটটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তের ওপারে ভারতের কৈজুরি এলাকায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল মুজিদ সরকারের ছেলে। বাবু মিয়া দুই সপ্তাহ আগে কাজ করার জন্য ভারতে যান।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা