বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে নিজের দোকান থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আছদ্দর আলী (৬০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোববার বাংলাদেশ সময় রাত আটটার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের মৃত হাজি সুরুজ মিয়ার ছেলে। প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়। আছদ্দর আলীর ছেলে জেবু মিয়া গতকাল সোমবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার প্রতিনিধি