বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় একটি নির্মাণাধীন ভবনের ৪৬ তলার ওপর থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শারজার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ওই শ্রমিক আল কসবার আল খান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চূড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। ভবনটির নিচে পড়ে থাকা অবস্থায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মরদেহ ডাক্তারি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাসপাতালে নেওয়া হয়। তারপর শ্রমিকটির মরদেহ পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের ফরেনসিক পরীক্ষাগারে নেওয়া হয়েছে। এমিরেটস২৪/৭ ডটকম|