প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিন ধরে নিখোঁজ থাকার পর সাতক্ষীরা সীমান্তের ইছামতী নদীর ভারতীয় অংশ থেকে গতকাল শনিবার মো. নজরুল ইসলাম (৪০) নামের বাংলাদেশির লাশ উদ্ধার করেছে ভারতের পুলিশ। নজরুল সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের সদরউদ্দীন গাজীর ছেলে। নজরুলের ভাই আবদুল্লাহ গাজী জানান, বুধবার রাতে উপজেলার হাড়দ্দহা সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান নজরুল। ইছামতী নদী পার হয়ে গরু আনার সময় তিনি নদীতে ডুবে যান। গতকাল ভোরে ভারতের টাকী এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। পরে বশিরহাটা মহকুমার হাসনাবাদ থানা পুলিশ লাশটি উদ্ধার করে বসিরহাটের বদরতলা হাসপাতালের মর্গে পাঠায়। সাতক্ষীরা ৩৪ নীলডুমুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামছুল কবীর বলেন, নজরুলের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।