বাংলাদেশিরা ফিরে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট সীমান্তে আটক তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল হাসান জানান, গত বুধবার দুপুরে বাংলাদেশের ওই তিন ব্যক্তি ধামইরহাট উপজেলার আলতাদীঘি এলাকায় মেইন পিলার ২৬৯-এর কাছ দিয়ে ভারতের ১০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। এ সময় ৭৫ বিএসএফের সুব্রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। খবর পেয়ে ১৪ বিজিবির সদস্যরা পত্নীতলা ব্যাটালিয়ন থেকে তৎক্ষণাৎ সুব্রা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেন। ওই দিনই বেলা তিনটায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।