বাংলাদেশিরা সহজেই মিয়ানমারে যাওয়ার ভিসা পাবেন: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান বলেছেন, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সুসম্পর্ক রয়েছে। দুদেশের মধ্যে দিন দিন ব্যবসার সুযোগ বাড়ছে। বাংলাদেশিরা মিয়ানমারে যেতে চাইলে খুব সহজেই ভিসা পাবেন। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে মিয়ানমারের খাদ্য উৎসবে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের মেলা চলছে পলোগ্রাউন্ড মাঠে।

মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রাম ও মিয়ানমারের সংস্কৃতির মধ্যে বেশ মিল রয়েছে। মিয়ানমারের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার নিয়ে করা এ উৎসব চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে মিয়ানমারের সংস্কৃতিকে আরও পরিচিত করে তুলবে।

খাদ্য উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে মিয়ানমারের অনারারি কনস্যুলার এইচ এম হাকিম আলী, দক্ষিণ আফ্রিকার অনারারি কনস্যুলার সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী, উইমেন চেম্বারের মেলা কমিটির চেয়ারম্যান আবিদা মোস্তফা প্রমুখ।

আগামী বছর থেকে নারী উদ্যোক্তা মেলার ‘পার্টনার কান্ট্রি’ হতে অনুষ্ঠানে মিয়ানমারের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান উইমেন চেম্বারের নেতারা।