প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের স্ত্রীকে ভারতে পাচার করে পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে এক বাংলাদেশিসহ দুজনকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। গত মঙ্গলবার এই রায় দেওয়া হয়। বাংলাদেশি ব্যক্তির নাম আবদুল গফ্ফার। দণ্ডপ্রাপ্ত অপরজন ভারতীয় নাগরিক, তিনি একটি পতিতালয় চালাতেন। গফ্ফার ২০১৩ সালের সেপ্টেম্বরে তাঁর স্ত্রীকে ভারতে পাচার করে পতিতালয়ের মালিকের কাছে বিক্রি করে দেন। সেখানে ওই নারীকে ধর্ষণের পর পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। তখন পুলিশ ওই পতিতালয়ে অভিযান চালিয়ে নারীকে উদ্ধার করে এবং বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ভারতীয় নাগরিক গ্রেপ্তার হন দুই দিন পর। পরে ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।টাইমস অব ইন্ডিয়া