বাংলাদেশিসহ ২০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে নৌকা ডুবে কয়েকজন বাংলাদেশিসহ অন্তত ২০ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাডুবির ওই ঘটনায় উদ্ধার হয়ে ইতালি পৌঁছানো কিছু অভিবাসীর বরাতে জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা এ আশঙ্কার কথা জানিয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোটা স্যামি বলেন, শনিবার অনেক অভিবাসীকে জীবিত উদ্ধারের পাশাপাশি সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইতালির সিসিলি দ্বীপের ত্রাপানি এলাকায় নিয়ে যাওয়া উদ্ধার হওয়া অভিবাসীদের বক্তব্য থেকে আশঙ্কা করা হচ্ছে নৌকাডুবিতে আরও ১৩ জন মারা গেছেন।