দিল্লি হাইকোর্ট চত্বরে বোমা
বাংলাদেশে অধ্যয়নকারী কাশ্মীরি ছাত্রসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নয়াদিল্লির হাইকোর্ট চত্বরে বোমা হামলার ঘটনায় আদালতে ছয় ব্যক্তির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশে অধ্যয়নকারী কাশ্মীরি ছাত্র ওয়াসিম আকরাম মালিকের নামও রয়েছে।২০১১ সালের ৭ সেপ্টেম্বরের ওই হামলায় ১৭ ব্যক্তি নিহত ও অপর ৯০ জন আহত হয়েছিল। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) গতকাল এক হাজার ৬২ পৃষ্ঠার ওই অভিযোগপত্র জেলা জজ এইচ এস শর্মার আদালতে দাখিল করে। এতে ওই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া আমির আব্বাস দেব, ওয়াসিম আকরাম ও এক নাবালক এবং পলাতক তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে কাশ্মীরের বাসিন্দা ওয়াসিম বাংলাদেশের সিলেটের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। ওয়াসিমকেই ওই বোমা হামলার মূল চক্রান্তকারী হিসেবে ধারণা করে আসছে তদন্তকারীরা। পিটিআই।