বাংলাদেশে অনুপ্রবেশ করে ৩৪টি গরু লুট করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কৃষকদের ৩৪টি গরু লুট করে নিয়ে গেছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে। কিন্তু এ বিষয়ে বিএসএফ কোনো সাড়া দেয়নি।
তেঁতুলিয়া বিজিবির সুবেদার মো. মোজামেঞ্চল হক বলেন, গরু ফেরত পেতে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সিংরোড সীমান্তে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী মনতাজুলের মৃতদেহ ফেরত দেয়নি বিএসএফ। গতকাল সোমবার সকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নিহত ব্যক্তি বাংলাদেশি না ভারতীয় নিশ্চিত না হওয়ায় মৃতদেহ ফেরত দিতে অস্বীকৃতি জানায় বিএসএফ।