বাংলাদেশে অভ্যুত্থান চেষ্টার নিন্দায় ব্রিটিশ পার্লামেন্টে প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সম্প্রতি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টার নিন্দা জানাতে ব্রিটিশ পার্লামেন্টে একটি প্রস্তাব (মোশন) আনা হয়েছে। বার্মিংহাম থেকে নির্বাচিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির এমপি জন হেমিং গত বুধবার এ আর্লি ডে মোশন আনেন।বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন অব্যাহত রাখতে এই প্রস্তাবে ব্রিটিশ সরকারকে আরও তৎপর ও সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে নির্দিষ্টসংখ্যক এমপি স্বাক্ষর করলে তখন এটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে এবং এ বিষয়ে সরকার তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করবে। জন হেমিং নিজে এবং অ্যান্ড্রু জর্জ এ পর্যন্ত এতে স্বাক্ষর করেছেন। সূত্র: ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইট।