বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান প্রত্যাবাসন পরিষদ (পিআরসি) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের দেশে ফিরিয়ে নিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। গত মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান। বক্তারা বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরুর লক্ষ্যে রাবিতা ট্রাস্টকে সক্রিয় করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়, আটকে পড়া পাকিস্তানিদের দেখাশোনা করতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে নির্দেশ দিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হবে। বাংলাদেশে আটকে পড়া প্রায় আড়াই লাখ উর্দুভাষী বিভিন্ন আশ্রয়শিবিরে বাস করছে। বক্তারা বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টি ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।পাকিস্তান সাংবাদিক ফোরামের প্রেসিডেন্ট শহিদ নায়েম বলেন, বিষয়টি যত দ্রুত সম্ভব পাকিস্তান সরকার, এনজিও, গণমাধ্যম ও দাতব্য সংগঠনগুলোর নজরে আনতে হবে। আরব নিউজ।