বাংলাদেশে আসছে হিরো মোটোকর্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কারখানা করতে যাচ্ছে ভারতের মোটরসাইকেল নির্মাতাপ্রতিষ্ঠান হিরো মোটোকর্প। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পভন মাঞ্জাল গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন, এ বছরের শেষ নাগাদ তাঁরা বাংলাদেশে উৎপাদনব্যবস্থা চালু করতে যাচ্ছেন। ২০১১ সালে এককভাবে যাত্রা শুরুর মাত্র কয়েক বছরের মধ্যে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৩৫ দেশের বাজারে রপ্তানি শুরু করেছে তাঁর প্রতিষ্ঠান। এই বছর আর্জেন্টিনায় লাতিন অঞ্চলে নিজেদের দ্বিতীয় বৃহৎ বাজার খুলেছে প্রতিষ্ঠানটি। ২০১৬-১৭ অর্থবছরে ৬৬ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। ভারতের বাইরে কলম্বিয়ায় উৎপাদন কারখানা রয়েছে হিরো মোটোকর্পের। আইএএনএস