বাংলাদেশে আসছেন পোপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস। তবে ঠিক কবে তিনি আসবেন, তা জানা যায়নি। বাংলাদেশের পাশাপাশি তিনি একই সফরের অংশ হিসেবে ভারতেও যাবেন।
গত রোববার আজারবাইজান থেকে দেশে ফেরার সময় পোপ ফ্রান্সিস নিজেই এ তথ্য জানান। ২০১৭ সালের ভ্রমণ পরিকল্পনার কথা জানাতে গিয়ে রোমান ক্যাথলিক চার্চের এই প্রধান বলেন, ২০১৭ সালে যে কটি দেশে যাওয়ার পরিকল্পনা তাঁর রয়েছে, বাংলাদেশ ও ভারত তার মধ্যে রয়েছে। এ সফর ‘প্রায় নিশ্চিত’। তবে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে আবহাওয়া ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে।
পোপ বলেন, ২০১৭ সালের মে মাসে তিনি পর্তুগাল যাবেন। বাংলাদেশ ও ভারত সফর ছাড়াও আফ্রিকার একটি দেশে সফরের বিষয়েও চিন্তাভাবনা চলছে।