বাংলাদেশে আসছেন ভারতের নৌবাহিনীপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল আর কে ধাওয়ান এক শুভেচ্ছা সফরে আগামী রোববার বাংলাদেশে আসছেন। বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে তিনি এ সফরে আসবেন। তাঁর স্ত্রী ইন্ডিয়ান নেভি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মিনু ধাওয়ান তাঁর সঙ্গে থাকবেন।
এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়, ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন আর কে ধাওয়ান। ভারতীয় নৌবাহিনীপ্রধানের এ সফরের সঙ্গে দেশটির নৌবাহিনীর জাহাজ ‘আইএনএন রণজিৎ’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফর করবে।
দুই দেশের উচ্চপর্যায়ের সামরিক বাহিনীর কর্মকর্তাদের নিয়মিত সফর বিনিময়ের ঐহিত্য অনুযায়ী আর কে ধাওয়ান এ সফর করছেন। এ সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হবে বলে আশা করা হচ্ছে।