বাংলাদেশে ইউকের স্পোর্টস ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশে যুক্তরাজ্যের স্পোর্টস ডিগ্রি চালু করেছে বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার। এই উদ্যোগের উদ্দেশ্য ক্রীড়াবিজ্ঞানে প্রায়োগিক জ্ঞানসম্পন্ন একটি সুশিক্ষিত খেলোয়াড় প্রজন্ম তৈরি করা, যারা দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ভালো ফলাফল করবে। এডেক্সেল ইউকের যে ডিগ্রিগুলো এখানে চালু করা হচ্ছে, তা হলো এসএসসি বা ও-লেভেল সমমানের ফার্স্ট ডিপ্লোমা (এফডি), এইচএসসি বা এ-লেভেল সমমানের ন্যাশনাল ডিপ্লোমা (এনডি) এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ সমমানের হায়ার ন্যাশনাল ডিপ্লোমা (এইচএনডি)। সম্প্রতি ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিএসি ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক এম হারুনুর রশিদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। বিজ্ঞপ্তি