বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রধান এডওয়ার্ড বিজবেডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রধান হিসেবে যোগ দিয়েছেন এডওয়ার্ড বিজবেডার।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রধান হিসেবে যোগ দিয়েছেন এডওয়ার্ড বিজবেডার।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রধান হিসেবে যোগ দিয়েছেন এডওয়ার্ড বিজবেডার। উন্নয়ন ও দুর্যোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত এডওয়ার্ড বিজবেডার বিভিন্ন দেশে দুই দশক ধরে নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করেছেন।
আজ বুধবার ঢাকার ইউনিসেফ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, বিজবেডার সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে সাক্ষাৎ​ করে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন এবং তাঁর মেয়াদকালে বাংলাদেশের শিশুদের পরিপূর্ণ বিকাশে সংস্থাটির পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
ফরাসি নাগরিক এডওয়ার্ড বিজবেডার এর আগে হাইতিতে ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কৌশলগত দিকনির্দেশনার পরিচালকের দায়িত্ব পালন করেন।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিসেফের হয়ে ভারতে ১৩টি মাঠপর্যায়ের অফিসের দায়িত্ব সামলেছেন বিজবেডার। এ ছাড়াও ২০০৪ সালে সুনামি–বিধ্বস্ত ইন্দোনেশিয়ার আচেহ ও নিয়াস প্রদেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
এ ছাড়াও বিজবেডার ফ্রান্সের প্যারিসে অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার প্রজেক্টের প্রধান অ্যাডভোকেসি কর্মকর্তা ছিলেন। ২০০১ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৪ সালের জুন পর্যন্ত তিনি অলটার্ন নামের একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সেবা সংস্থার মানবসম্পদ বিভাগের উপপরিচালক হিসেবে কাজ করেন।

ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বিজবেডার বিভিন্ন সময় ইউনিসেফের হয়ে রুয়ান্ডা, কঙ্গো, কেনিয়া ও সোমালিয়ায় জরুরি ব্যবস্থাপনা বিভাগে কাজ করেছেন।