বাংলাদেশে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির প্রভূত উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশে খাদ্যনিরাপত্তা পরিস্থিতির প্রভূত উন্নতি হয়েছে। খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন এমনটাই বলছে।
আজ রোববার সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি. গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথে ‘বাংলাদেশ খাদ্যনিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি ২০১৪’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুসারে, ২০১১ সালে খাদ্য নিরাপত্তাহীন পরিবার ছিল মোট পরিবারের দুই-তৃতীয়াংশ। ২০১৪ সালে তা এক-তৃতীয়াংশের নিচে নেমে এসেছে।
প্রতিবেদনের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রতিবেদন তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল। আর্থিক সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।