কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করা এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করেছেন। এসব ক্ষেত্রে এ দেশের প্রতি কমনওয়েলথের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে কমলেশ শর্মা এ প্রশংসা করেন। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে শর্মা এখন ঢাকায় অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী যথাসময়ে সফলভাবে ঢাকায় কমনওয়েলথের এই বৈঠক অনুষ্ঠানে আন্তরিক সহযোগিতার জন্য কমনওয়েলথ মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নয়নশীল বিশ্বে নারীর ক্ষমতায়নে চ্যাম্পিয়ন দেশ হিসেবে স্বীকৃত বাংলাদেশ এই বৈঠকের আয়োজন করতে পেরে আনন্দিত।
প্রধানমন্ত্রী গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন, জেন্ডার সমতা ও বাকস্বাধীনতার মতো কমনওয়েলথের মৌলিক মূল্যবোধ ও নীতি মেনে চলার বাংলাদেশের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। এ সময় তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন সুদৃঢ় করতে তাঁর সরকারের গৃহীত ব্যবস্থার উল্লেখ করেন।
সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর: সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছ থেকে গতকাল পঞ্চম পর্যায়ে নিহত ১৩৩ জন পোশাকশ্রমিকের পরিবার ও গুরুতর আহত ১৮ জন আর্থিক সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সহায়তার সেভিং সার্টিফিকেট দেন।
আহত ব্যক্তিদের অবস্থানুযায়ী প্রত্যেককে ১৫ থেকে ১০ লাখ টাকার সেভিং সার্টিফিকেট এবং একই পরিমাণ সহায়তা সার্টিফিকেট নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেওয়া হয়। এর আগে ৪৫২ জন আহত পোশাকশ্রমিক ও নিহত ব্যক্তির পরিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে।
তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: এর আগে তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। ��র�� ��@` H�a র কর্মকর্তারা বলেন, সেখানে গতকাল মঙ্গলবার সকালে এই বৈঠক হয়। তাঁদের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।