বাংলাদেশে গণমাধ্যমে বিপ্লব ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, এ দেশে গত ২০ বছরে গণমাধ্যমে বিপ্লব ঘটেছে। দেশে এখন অনেক টেলিভিশন চ্যানেল চালু রয়েছে এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিক প্রকাশিত হচ্ছে। এটা গণতন্ত্র ও দেশ উভয়ের জন্য অত্যন্ত শুভ লক্ষণ। এখানকার গণমাধ্যম-কর্মীদের উন্নয়নে কাজ করে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেন তিনি। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ও ওই আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী প্রীতি সরন, সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ বোস, চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জেলা কমিটির সভাপতি এম এ ওয়াদুদ। সভায় জেলা প্রেসক্লাবের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।