বাংলাদেশে ঝুঁকছে চীনের বস্ত্র খাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের বস্ত্র খাতের উদ্যোক্তারা পাকিস্তানকে বাদ দিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে ঝুঁকছে বলে জানিয়েছে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই)। সংগঠনের রিজওনাল কমিটি অন ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আতিফ ইকরাম শেখ বলেন, বস্ত্র খাতে পাকিস্তানের মতো বনিয়াদ না থাকলেও দূরবর্তী এবং তুলা তৈরিতে পিছিয়ে থাকা দেশ—বাংলাদেশ ও ভিয়েতনামের দিকে আগ্রহী হচ্ছেন চীনের বস্ত্র খাতের উদ্যোক্তারা। পাকিস্তানে ব্যবসা ব্যয় বেড়ে যাওয়া ও পরিবেশগত ইস্যুর কারণে সেখানে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে বলেও তিনি জানান। ডেইলি টাইমস