বাংলাদেশে ঢুকে গাভি নিয়ে গেল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় কয়েকজন ভারতীয় নাগরিক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বৈদ্যেরবাড়ী গ্রামে ঢুকে তিনটি গাভি নিয়ে গেছে। গত রোববারের ওই ঘটনায় বুধবার পর্যন্ত বিএসএফের সঙ্গে দুবার পতাকা বৈঠক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে গাভি ফেরত পাওয়া যায়নি।বিজিবি ও এলাকাবাসী সূত্র জানিয়েছে, পাটগ্রামের ধবলসতী এলাকার বৈদ্যেরবাড়ী গ্রামের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার বালাপাড়া গ্রাম। সমপ্রতি ওই গ্রাম থেকে ছয়টি গরু চুরি হয়। বালাপাড়া গ্রামের লোকজনের ধারণা, গরুগুলো বাংলাদেশের বৈদ্যেরবাড়ী গ্রামের লোকজন চুরি করেছে। এই ধারণায় বিএসএফের কয়েকজন জওয়ান ভারতীয় নাগরিকদের নিয়ে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেআইনিভাবে বাংলাদেশে ঢুকে বৈদ্যেরবাড়ী গ্রাম থেকে তিনটি গাভি নিয়ে যায়। রেখে যায় গাভিগুলোর তিনটি বাছুর।এ ব্যাপারে বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হেলাল কোনো মন্তব্য করতে রাজি হননি।