প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে ১৩ জন ক্যাডেটের একটি প্রতিনিধিদল ভারত যাচ্ছে। তাঁদের মধ্যে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার তাঁরা ভারতের উদ্দেশে রওনা দেবেন।গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুমি ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম ও লেফটেন্যান্ট কর্নেল আবদুল মোনায়েম প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশ ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, রাশিয়াসহ বিভিন্ন দেশের এনসিসির সদস্যরা এতে অংশ নেবেন।